ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বারহাট্টায় সাহতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মোস্তাফিজুর রহমান মাজু

নেত্রকোণার বারহাট্টা উপজেলার ২নং সাহতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সবচেয়ে বেশি আলোচিত নাম *মোঃ মোস্তাফিজুর রহমান মাজু*। তিনি বর্তমানে ২নং সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।তবে তিনি শুধু একজন পদধারী নেতা নন, তিনি একজন *পরীক্ষিত, ত্যাগী ও কারানির্যাতিত নেতা*।

দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীরা জানান, বিএনপির দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার কারণে *২০১০ ও ২০১১ সালে রাজনৈতিক মামলায় কারাবরণ করেছেন* মোঃ মোস্তাফিজুর রহমান মাজু। জেল-জুলুম, হামলা-মামলা কোনো কিছুই তাকে জাতীয়তাবাদী আদর্শ থেকে সরাতে পারেনি।

এছাড়াও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় থাকায় *২০২৩ ও ২০২৪ সালের চলমান রাজনৈতিক মামলায়ও তিনি আসামি*। এত মামলা-হামলার পরও তিনি এলাকা ছেড়ে যাননি, সাধারণ মানুষের পাশেই থেকেছেন।

এ প্রসঙ্গে এক প্রবীণ বিএনপি নেতা বলেন, _"মাজু পদের জন্য রাজনীতি করে না, সে জেল খেটেছে দলের জন্য, মানুষের জন্য। এমন ত্যাগী নেতাই চেয়ারম্যান হওয়ার যোগ্য।"_

*মাজুর অঙ্গীকার:*

নির্বাচিত হলে তিনি বলেন,

- "আমি ১০ সালেও জেলে গেছি, ২৪ সালেও মামলা খেয়েছি, কিন্তু জনগণকে ছাড়িনি। চেয়ারম্যান হলে এই সাহতা ইউনিয়নকে একটি মডেল, মাদক-সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়বো। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, রাস্তাঘাটের উন্নয়ন - সবকিছুতে স্বচ্ছতা থাকবে।"

এলাকাবাসীর প্রত্যাশা, একজন কারানির্যাতিত ও জনবান্ধব নেতা চেয়ারম্যান হলে সাহতা ইউনিয়নের প্রকৃত উন্নয়ন সম্ভব।

তিনি ২নং সাহতা ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বারহাট্টায় সাহতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে মোস্তাফিজুর রহমান মাজু

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x