ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কালিয়াকৈরে বাসাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি কক্ষ জিনিসপত্র পুড়ে ছাই। ফায়ার সার্ভিসের ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ টি কক্ষের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় আলমগীর হোসেনের কলোনিতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় কক্ষে কেউ ছিলেন না। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আটটি কক্ষের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে যায়। অধিকাংশ কক্ষ তালাবদ্ধ থাকায় মালামাল বের করা সম্ভব হয়নি।কলোনির মালিক আলমগীর হোসেনের দাবি, আগুনে প্রায় ১৫ লাখ টাকার মত জিনিস পুড়ে ছাই,আমার বাসার ঘরের আসবাবপত্র, আলমারী, খাট,সুকেছ,ফ্রিজ, ফ্যান, ও আরো নানা প্রকার জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বলেন, দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কালিয়াকৈরে বাসাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি কক্ষ জিনিসপত্র পুড়ে ছাই। ফায়ার সার্ভিসের ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x