ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নরসিংদীতে পলাশে নিখোঁজের ৩ দিন পর সারকারখানা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসি থেকে হাত পা ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় শাহজাহান তালুকদার (৭৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে কারখানাটির নাগ মন্দিরের পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত শাহজাহান জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ভাগ্যেরপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, সকালে কারখানা এলাকার মন্দিরের পাশে কাজ করা অবস্থায় কয়েকজন ব্যক্তি অজ্ঞাত একটি মরদেহ পড়ে থাকতে দেখে কারখানা কর্তৃপক্ষকে খবর দেয়। পরে কারখানা কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহতের দুই হাত,পায়ের আঙ্গুল ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিক পরিচয় শনাক্ত না হলেও পরে পরিচয় পাওয়া গেছে। তাঁর ছেলে ৩ দিন আগে এ বিষয়ে নিখোঁজ জিডি করেছিলেন। নিখোঁজ ব্যক্তি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন বলে জানিয়েছিল পরিবার। ধারণা করা হচ্ছে হত্যাকারীরা মরদেহটি গুম করার জন্য নির্জন স্থানে ফেলে গেছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নরসিংদীতে পলাশে নিখোঁজের ৩ দিন পর সারকারখানা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x