উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মিয়ানমার সীমান্ত সংলগ্ন কুতুপালং হাঙ্গরঘোনা এলাকায় সীমান্তরক্ষী ৬৪ বিজিবি ও উখিয়া বনবিভাগের যৌথ অভিযানে প্রায় অর্ধ লাখ টাকার চোরাই কাঠ সহ চোরাকারবারিদের ব্যবহারিত দুই টি মোটরসাইকেল আটক।
উখিয়া বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া বন রেন্জ কমকর্তা আবদুল মান্নানের নেতৃত্বে বন বিভাগের একটি দল উখিয়ার কুতুপালং মিয়ানমার সীমান্ত সংলগ্ন হাঙ্গরঘোনা এলাকায় স্থানীয় সীমান্তরক্ষী ৬৪ ব্যাটেলিয়ন বিজিবির সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে ৫০ টুকরা আকাশমনি গোলকাঠ=৮০.০ ঘনফুট কাঠভর্তি ডাম্পার গাড়ি ধাওয়া করে এসময় কাঠ পাচারকারীরা ডাম্পার থেকে রাস্তায় কাঠ ফেলে পালিয়ে যায়। ওই সময় ঘটনাস্থল থেকে পাচারকারীদের ফেলে যাওয়া ২টি মোটরসাইকেল সহ কাঠ জব্দ করেন।
উখিয়া বনরেন্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানিয়েছেন আটকৃত কাঠের মূল্য আনুমানিক অর্ধ লাখ টাকা হতে পারে এই ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
মতামত