ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বারিধারায় হিফজ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ফেইথ Girls Campus-এর যাত্রা

আধুনিক শিক্ষার পাশাপাশি কুরআন শিক্ষা, নৈতিকতা ও নেতৃত্ব বিকাশের সমন্বিত শিক্ষাব্যবস্থা নিয়ে রাজধানীর বারিধারায় যাত্রা শুরু করেছে Faith International Academy-এর প্রথম পূর্ণাঙ্গ Girls Campus।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর নূরেরচালা রোডের ১১৩৭, খন্দকার ভিলায় Faith Girls Campus-এর উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ, সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসন-৪৪, ত্রয়োদশ জাতীয় সংসদ। বিশেষ অতিথি ছিলেন Umme Habiba Shurmi, ATEO, Gulshan Thana এবং Amreen Hussain, Founder & CEO, Healing Homes।

অনুষ্ঠানে Faith International Academy-এর চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান মো. শরফুদ্দিন শরিফ, প্রিন্সিপ্যাল আব্দুল্লাহ আল রাইয়ান, ভাইস প্রিন্সিপ্যাল জোবায়ের আহমেদ ও মো. সুমনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, নতুন এই ক্যাম্পাসে ইংলিশ ভার্সনের আধুনিক শিক্ষার পাশাপাশি আল-কুরআন শিক্ষা, নৈতিকতা, চরিত্র গঠন এবং হিফজুল কুরআনের মাধ্যমে হাফেজা হওয়ার সুযোগ থাকবে।

শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়াতে বাংলা, ইংরেজি ও আরবির পাশাপাশি চতুর্থ ভাষা হিসেবে Chinese (Mandarin) শেখার সুযোগও রাখা হয়েছে।

এছাড়া প্রযুক্তি ও সৃজনশীল দক্ষতা বিকাশে Faith Robotics Club এবং যুক্তিবোধ, যোগাযোগ ও নেতৃত্বের দক্ষতা বাড়াতে Faith Debating Club চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি আরবি ও ইংরেজি ভাষায় বক্তব্য উপস্থাপন করে শিক্ষার্থীরা।

Faith International Academy-এর প্রিন্সিপ্যাল আব্দুল্লাহ আল রাইয়ান বলেন, “আমাদের লক্ষ্য শুধু একাডেমিক শিক্ষায় দক্ষ শিক্ষার্থী তৈরি করা নয়; বরং জ্ঞান, ঈমান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তোলা। Faith Girls Campus সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বলছে, নতুন এই ক্যাম্পাসের মাধ্যমে মেয়েদের জন্য আধুনিক শিক্ষা, কুরআন শিক্ষা ও মূল্যবোধভিত্তিক বিকাশের সুযোগ আরও বিস্তৃত হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বারিধারায় হিফজ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ফেইথ Girls Campus-এর যাত্রা

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x