ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পোরশায় উৎসবমুখর পরিবেশে আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মমিন আলী, নওগাঁ প্রতিনিধি:- নওগাঁর পোরশায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে এ সমাবেশ ও সম্মেলনের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট আদিবাসী পরিষদের নেতা লাকড়া মরমু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম (সাদেক), পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান, বিএনপি নেতা মোঃ শাহজামান শাহ চৌধুরী, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদ, বিএনপি নেতা ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইব্রাহিম হোসেন (কালু), বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম (গামা) এবং যুবদল নেতা মোঃ আব্দুল জব্বার আলী।

এছাড়াও জাতীয় আদিবাসী পরিষদের থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশে আদিবাসী জনগোষ্ঠীর ঐক্য, অধিকার, মর্যাদা, শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

সম্মেলনকে ঘিরে আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সমাবেশে বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈষম্যহীন সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পোরশায় উৎসবমুখর পরিবেশে আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x