ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন: সভাপতি গবেশ, সম্পাদক রিপন

নওগাঁর পোরশায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

এতে আদিবাসী নেতা গবেশ টপ্প্যকে সভাপতি এবং রিপন দাশকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছর মেয়াদের জন্য উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

​শুক্রবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নিতপুর ইউনিয়নের হেলিপ্যাড থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে নিতপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার তৎকালীন সভাপতি গণেশ মার্ডীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তফিজুর রহমান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, আদিবাসী নেতা বিমল চন্দ্র রাজোয়াড় এবং রূপচান লাকড়া।

​সমাবেশে বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর জমির অধিকার রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাঁদের সাংবিধানিক ও মৌলিক দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জোর আহ্বান জানান। দিনব্যাপী সম্মেলন শেষে বিকেলে আগামী মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন: সভাপতি গবেশ, সম্পাদক রিপন

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x