ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁ শহরে ছিনতাইয়ের অভিযোগে নারায়ণগঞ্জের ৩ যুবক গ্রেপ্তার জনগণের সহযোগিতায় চাকুসহ আটক, স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ।

মোঃ মমিন আলী, নওগাঁ প্রতিনিধি:- নওগাঁ শহরে এক নারীকে চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের তিন যুবককে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। স্থানীয় জনগণের সহযোগিতা ও ৯৯৯-এ পাওয়া সংবাদের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার মোঃ জামাল (৩৫), পিতা ইউসুফ সর্দার; মোঃ ফরিদ (৩৩), পিতা আব্দুর রব এবং মোঃ রবি (২৪), পিতা মাইনুদ্দিন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নওগাঁ শহরের রজাকপুর এলাকা থেকে ভিকটিম শাহানাজ আক্তার শিরিন চার্জার রিকশাযোগে স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছিলেন। পথে রুবীর মোড় এলাকায় পৌঁছালে অভিযুক্ত তিনজন তাকে চারদিক থেকে ঘিরে ধরেন। এ সময় চাকু দেখিয়ে তাকে খুন-জখমের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

একপর্যায়ে অভিযুক্তরা ওই নারীর কানে থাকা প্রায় পাঁচ আনা ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর ডাক-চিৎকারে আশপাশের স্থানীয় লোকজন এগিয়ে আসেন। একই সময়ে ৯৯৯ নম্বরে পাওয়া সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত তিনজনকে আটক করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত উত্তেজিত কিছু লোক তাদের মারধর করেন বলেও জানা গেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তিনজনকে হেফাজতে নিয়ে থানায় যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নওগাঁ সদর থানায় নিয়মিত ছিনতাই মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্টরা জানান, অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে সংবাদ দেওয়া এবং ঘটনাস্থলে উপস্থিত পুলিশকে সহযোগিতা করার মাধ্যমে অভিযুক্তদের আটক করা সম্ভব হয়েছে।

অভিযুক্তদের আটকে সহযোগিতা করায় নওগাঁ শহরের স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পুলিশ। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নিয়ে কোনো অপরাধ বা অপরাধী সম্পর্কে তথ্য পেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁ শহরে ছিনতাইয়ের অভিযোগে নারায়ণগঞ্জের ৩ যুবক গ্রেপ্তার জনগণের সহযোগিতায় চাকুসহ আটক, স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ।

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x