ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সাপাহারে কৃতি স্কাউট শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদপত্র বিতরণ

নওগাঁর সাপাহারে কৃতি স্কাউট শিক্ষার্থীদের সংবর্ধনা এবং গ্রুপ ক্যাম্পে অংশগ্রহণকারী স্কাউট সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সাপাহার মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে এ সংবর্ধনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

সাপাহার মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি আব্দুর রহমান (কল্লোল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) এবং সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্ত স্কাউট গ্রুপের সদস্য, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্কাউটিং কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদান ও সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি গ্রুপ ক্যাম্পে অংশগ্রহণকারী স্কাউট সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।

বক্তারা বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখাপড়ার পাশাপাশি স্কাউটিং কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতেও স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সাপাহারে কৃতি স্কাউট শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদপত্র বিতরণ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x