ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পোরশার মর্শিদপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদককে দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ।

নওগাঁর পোরশা উপজেলার ৬ নম্বর মুর্শিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নূর ইসলামকে দলীয় সব ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত ওই চিঠিতে বলা হয়, মুর্শিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে মো. নূর ইসলামের বিরুদ্ধে ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কারণে পোরশা উপজেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী মো. নূর ইসলামকে সাময়িকভাবে দলীয় কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

পোরশা উপজেলা বিএনপির সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্ ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে চিঠির অনুলিপি বিএনপির নওগাঁ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুর্শিদপুর ইউনিয়নসহ পোরশার স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে মো. নূর ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিস্তারিত বিবরণ এবং এ বিষয়ে তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দলীয় সূত্রে জানা গেছে, পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত ও কার্যক্রমের বিষয়ে উপজেলা ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

পোরশার মর্শিদপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদককে দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ।

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x