ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে ৯০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

টপৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাতবর মসজিদ রোডে এসআরবি-১৫-এর অভিযান

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাতবর মসজিদ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৫ সূত্রে জানা যায়, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টহল ডিউটিতে থাকা অবস্থায় সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটে টেকনাফ শাপলা চত্বরে অবস্থানকালে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারে, টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জনৈক নুরুল হুদার বসতঘরে কয়েকজন মাদক কারবারি বিক্রির উদ্দেশ্যে ইয়াবা মজুদ করে অবস্থান করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে এসআরবি-১৫-এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযান পরিচালনাকারী সদস্যরা তিনজনকে আটক করতে সক্ষম হন।

পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে বসতঘরের পশ্চিম পাশের কক্ষের সানসেডের ওপর থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি তল্লাশি করে ৯টি প্যাকেটে থাকা মোট ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে মাদক বিক্রির কাজে ব্যবহৃত বলে উল্লেখ করা দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

 এর মধ্যে মো. ছিদ্দিকের কাছ থেকে একটি কালো রঙের সিম্ফোনি বাটন মোবাইল ফোন এবং মো. ইয়াছিনের কাছ থেকে একটি ভিভো ওয়াই৩৩এস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টেকনাফ পৌরসভার মৃত কবির আহমদের ছেলে নুরুল হুদা (৪০), মো. ছিদ্দিক (৩২) ও মো. ইয়াছিন (২৫)।

এসআরবি-১৫ জানায়, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা আলামতসহ গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের বিস্তার ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নোট: প্রতিবেদনে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগগুলো আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া তথ্য হিসেবে উল্লেখ করা হয়েছে; আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের আইনগতভাবে অভিযুক্ত/আসামি হিসেবে বিবেচনা করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফে ৯০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x