ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মান্দায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবি আবেদনকারীর।

নওগাঁর মান্দা উপজেলায় সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করে বিধিমালা ও যোগ্যতার ভিত্তিতে ডিলার নিয়োগের দাবি জানিয়েছেন এক আবেদনকারী। এ বিষয়ে গত ২২ সেপ্টেম্বর নওগাঁ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগকারী সাইদুর রহমান উপজেলার কয়াপাড়া এলাকার মৃত রহিমদ্দীনের ছেলে। তিনি ‘সৈকত ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী এবং সার ডিলার হওয়ার জন্য আবেদন করেছেন। তাঁর লিখিত অভিযোগের অনুলিপি কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভাগীয় কমিশনার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মান্দা উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নে সার ডিলার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১০ সেপ্টেম্বর আবেদনের শেষ সময় ছিল। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক আবেদন জমা পড়ে।

সাইদুর রহমানের অভিযোগ, মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন ও কয়েকজন বিএনপি নেতার যোগসাজশে নিয়মবহির্ভূতভাবে সার ডিলার নিয়োগের চেষ্টা চলছে। রাজনৈতিক প্রভাব কিংবা সুপারিশের কারণে যোগ্য আবেদনকারীরা বঞ্চিত হতে পারেন বলেও তিনি অভিযোগে উল্লেখ করেছেন।

অভিযোগের বিষয়ে মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।অভিযোগকারী সাইদুর রহমান বলেন, “যোগ্যতা ও বিধিমালা অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলে কোনো বিতর্ক তৈরি হবে না। স্বচ্ছতা নিশ্চিত না হলে যোগ্য আবেদনকারীরা বঞ্চিত হওয়ার পাশাপাশি সার বিতরণেও অনিয়মের সুযোগ তৈরি হতে পারে।”

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন। তিনি বলেন, “সার ডিলার নিয়োগে অর্থনৈতিক লেনদেন বা প্রভাব খাটানোর কোনো সুযোগ নেই। আমার নাম ব্যবহার করে কেউ আর্থিক সুবিধা নিয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জেলা থেকে প্রকাশিত সার্কুলার অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে আবেদনকারীদের বিষয়ে তদন্ত করা হয়েছে।”

এদিকে অভিযোগের বিষয়ে জানতে নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়ে প্রশ্ন তোলেন এবং এ বিষয়ে আর ফোন না করার কথা বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগকারীর পক্ষ থেকে জানানো হয়েছে।

জেলা প্রশাসনের গত ৩১ আগস্টের বিজ্ঞপ্তি অনুযায়ী, নওগাঁর ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়নে মোট ৯৯ জন সার ডিলার নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নে একজন করে মোট ১৪ জন সার ডিলার নিয়োগ দেওয়ার কথা উল্লেখ রয়েছে।

সার ডিলার নিয়োগের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নির্ধারিত বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে যোগ্য আবেদনকারীদের মধ্য থেকে ডিলার নিয়োগ করা হবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মান্দায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগের দাবি আবেদনকারীর।

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x