ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২

রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২

রাজশাহীতে ২৪১ গ্রাম ওজনের দুটি সোনার বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে এসআরবি-৫। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরের বোয়ালিয়া থানার দড়িখরবোনা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় ।

আটক ব্যক্তিরা হলেন- নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মো. মোক্তার মোল্যা (৪৫) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জলাহার ভাজপুর গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে মো. ছাকিরুল (৪০)।

শুক্রবার দুপুরে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী সদর কোম্পানির একটি দল দড়িখরবোনা এলাকায় অভিযান চালায়। এ সময় তাঁদের কাছ থেকে ২৪১ গ্রাম ওজনের দুটি সোনার বার, চোরাচালানে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়।

সংস্থাটি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন বিক্রির উদ্দেশ্যে অবৈধ সোনা নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। এসআরবি-৫-এর দাবি, তাঁরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে সোনা কিনে বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখতেন। এ বিষয়ে আরও অধিক তদন্ত চলছে ।

আটক দুজনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-৫।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২
0:00 0:00
1.0x