ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

নওগাঁ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত থাকার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে নওগাঁ সদর মডেল থানার বিশেষ অফিসার ও ফোর্স রাত্রীকালীন জরুরি ডিউটিতে দায়িত্ব পালন করছিলেন। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে নওগাঁ পৌরসভার সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ রাব্বি (১৯), পিতা মোঃ তৌহিদ প্রামাণিক, সাং সুলতানপুর মধ্যপাড়া, থানা নওগাঁ সদর এবং মোঃ সবুজ (৩৪), পিতা মৃত মনসুর রহমান, সাং বড় শিমলা, থানা আত্রাই, জেলা নওগাঁ।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের সঙ্গে আরও কয়েকজন অজ্ঞাতনামা অপরাধী জড়িত রয়েছে। ঘটনাস্থল থেকে ডাকাতির প্রস্তুতিতে ব্যবহারের জন্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামিসহ পলাতক অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x