ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে পোরশায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টার প্রতিবাদে নওগাঁর পোরশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার বিকেলে পোরশা উপজেলা সদরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। মিছিল ও সমাবেশকে ঘিরে উপজেলা সদরে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সমাবেশে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করে বলেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।বক্তারা আরও বলেন, দেশে শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মাঠে থাকবে। যেকোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে জিরো পয়েন্ট চত্বরে অনুষ্ঠিত সমাবেশ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও সংহতি কামনা করে কর্মসূচি শেষ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে পোরশায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x