ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাজবাড়ির গোয়ালন্দে অনুমোদিত দেশি মদের দোকানে অনিয়মের অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দে সরকার অনুমোদিত দেশি মদের দোকানে নির্ধারিত নিয়মের বাইরে মদ বিক্রির অভিযোগ উঠেছে। বৈধ লাইসেন্স বা পারমিটধারীদের কাছে মদ বিক্রির বিধান থাকলেও তা উপেক্ষা করে পারমিটবিহীন ব্যক্তি, যুবক ও বিভিন্ন শ্রেণির মাদকসেবীর কাছে মদ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।সম্প্রতি গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উত্থাপন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ। তিনি অভিযোগ করেন, গোয়ালন্দ বাজারের আড়ৎপট্টি এলাকায় অবস্থিত দেশি মদের দোকানটিতে নিয়ম না মেনে বিভিন্ন ব্যক্তির কাছে মদ বিক্রি করা হচ্ছে। এর ফলে আশপাশের এলাকায় জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এমনকি স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চলাচলের সময়ও সেখানে মদ্যপ অবস্থায় কিছু ব্যক্তিকে মাতলামি করতে দেখা যায় বলে তিনি সভায় অভিযোগ করেন।

মোশারফ আহমেদ বলেন, ‘‘আড়ৎপট্টির দেশি মদের দোকানে যাদের বৈধ পারমিট রয়েছে, তাদের কাছেই মদ বিক্রি করার কথা। কিন্তু অভিযোগ রয়েছে, নিয়মের বাইরে অন্যদের কাছেও মদ বিক্রি করা হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির মধ্যে আনা প্রয়োজন।’’

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ বাজারের আড়ৎপট্টি এলাকায় রনজিৎ সরকার ও শুকুমার সরকারের নামে সরকার অনুমোদিত একটি দেশি মদের দোকান রয়েছে। স্থানীয়ভাবে প্রচলিত তথ্য অনুযায়ী, গোয়ালন্দ উপজেলায় প্রায় ৩০০ ব্যক্তির দেশি মদ পান করার পারমিট বা অনুমোদন রয়েছে। বিধি অনুযায়ী, অনুমোদিত ব্যক্তিরাই নির্ধারিত দোকান থেকে মদ কেনার সুযোগ পাওয়ার কথা। পারমিটবিহীন ব্যক্তির কাছে মদ বিক্রির সুযোগ নেই।স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, দোকানটির কার্যক্রমে নিয়মিত তদারকির ঘাটতি রয়েছে। তাদের দাবি, নির্ধারিত ক্রেতার বাইরে অন্য ব্যক্তির কাছেও মদ বিক্রি করা হচ্ছে। এতে এলাকায় মাদকসংক্রান্ত বিভিন্ন সমস্যা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ ছাড়া দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় মাদকসংক্রান্ত নানা অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তৎপরতা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকজন বাসিন্দা। তাদের অভিযোগ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরের নিয়মিত নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

তবে এসব অভিযোগের বিষয়ে দেশি মদের দোকানের মালিক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি।আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ  মারুফ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু এবং জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাসসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

স্থানীয়দের দাবি, অনুমোদিত মদের দোকানে নির্ধারিত বিধি মেনে বিক্রি হচ্ছে কি না, তা নিয়মিতভাবে যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে পারমিটবিহীন ব্যক্তির কাছে মদ বিক্রির অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

রাজবাড়ির গোয়ালন্দে অনুমোদিত দেশি মদের দোকানে অনিয়মের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x