ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁর মহাদেবপুরে গাছের চারা রোপণ ও বিতরণ।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে নওগাঁর মহাদেবপুরে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার শিয়ালী অর্পণ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের প্রাঙ্গণে সমিতির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিয়ালী অর্পণ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আব্দুল কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণ ও বিতরণ করেন বিভাগীয় সমবায় পরিদর্শক মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সমবায় পরিদর্শক অনিরুদ্ধ মুখার্জী ও মহাদেবপুর উপজেলা সমবায় কর্মকর্তা পলাশ কুমার প্রামাণিক।

এ সময় সমবায় সহকারী পরিদর্শক জ্যোৎস্না খাতুন, সমিতির সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, ব্যবস্থাপক মো. সুলতান মাহমুদ, মাঠকর্মী শাহাদাৎ হোসেনসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে প্রত্যেককে বেশি করে গাছ লাগাতে হবে। পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রমে জনসচেতনতা আরও বাড়বে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁর মহাদেবপুরে গাছের চারা রোপণ ও বিতরণ।

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x