ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার

রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার

রাজশাহী মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে দৃশ্যমান পুলিশি উপস্থিতি ও টহল জোরদারসহ অপরাধ প্রতিরোধে কার্যকর ও আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে আরএমপির বিভিন্ন ফাঁড়ি ও পুলিশ বক্সের ইনচার্জদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।

সভায় ফাঁড়ি ও পুলিশ বক্সের আওতাধীন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দৃশ্যমান পুলিশি উপস্থিতি বৃদ্ধি, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনগণের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে মাঠপর্যায়ের বিভিন্ন প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা দ্রুত নিরসনের মাধ্যমে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পুলিশ কমিশনার বলেন, ফাঁড়ি ও পুলিশ বক্সে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জনগণের আরও কাছাকাছি থেকে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বাধীন এলাকায় নিয়মিত ও দৃশ্যমান পুলিশি উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি জনগণকে দ্রুত, কাঙ্ক্ষিত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা দিতে হবে। প্রতিটি কার্যক্রমে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও জনবান্ধব আচরণ বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি দায়িত্বাধীন এলাকায় নিয়মিত ও দৃশ্যমান পুলিশি টহল জোরদার, গুরুত্বপূর্ণ পয়েন্ট ও অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

একইসঙ্গে স্থানীয় জনগণ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ আরও বাড়িয়ে অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন পুলিশ কমিশনার।

জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হকার ও দোকানদারদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো: ফারুক হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মো: মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো: আবুল কালাম সাহিদসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় ফাঁড়ি ও পুলিশ বক্সের ইনচার্জদের নিজ নিজ দায়িত্বাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও সক্রিয়, দৃশ্যমান ও জনবান্ধব ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
রাজশাহীতে অপরাধ দমনে পুলিশি টহল জোরদার
0:00 0:00
1.0x