ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বদলগাছীতে ছাত্রলীগ নেতাকে পালানোর সুযোগ দেওয়ার অভিযোগ, এসআই প্রত্যাহার।

নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের পর পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার অভিযোগে বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) অসিত কুমারকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। পরে অভিযান চালিয়ে ওই নেতাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত রাকিবুল হাসানকে গত ১০ সেপ্টেম্বর ভোরে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ওই অভিযানে নেতৃত্ব দেন এসআই অসিত কুমার। এর আগে ভান্ডারপুর বাজার এলাকায় তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করা হলেও তিনি পালিয়ে যান।

রাকিবুল হাসান স্থানীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে পরিচিত বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রথম দফায় রাকিবুল হাসানকে গ্রেপ্তারের পর তাঁকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল—এমন অভিযোগ ওঠে। বিষয়টি পুলিশ সুপারের নজরে এলে দায়িত্বে গাফিলতির অভিযোগে এসআই অসিত কুমারকে পুলিশ লাইনে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত রাকিবুল হাসানকে প্রথম দফায় গ্রেপ্তারের সময় পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার অভিযোগ পাওয়ায় এসআইকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্ব পালনের সময় একজন পুলিশ কর্মকর্তার আরও সতর্ক থাকা উচিত ছিল।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রথমে রাকিবুলকে গ্রেপ্তার করে ছেড়ে আসার অভিযোগ পুলিশ সুপারের কাছে পৌঁছালে এসআই অসিত কুমারকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। পরে ওই এসআই অভিযান চালিয়ে রাকিবুল হাসানকে পুনরায় গ্রেপ্তার করেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। পুলিশের পক্ষ থেকে দায়িত্বে গাফিলতির অভিযোগে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও আলোচনা চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বদলগাছীতে ছাত্রলীগ নেতাকে পালানোর সুযোগ দেওয়ার অভিযোগ, এসআই প্রত্যাহার।

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x