ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁর ধামইরহাটে খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের উদ্যোগ, উচ্ছেদ করল প্রশাসন।

নওগাঁর ধামইরহাট উপজেলার আড়ানগর-ইসবপুর ইউনিয়ন ভূমি অফিস-সংশ্লিষ্ট পলাশবাড়ী হাটের প্রবেশপথে খাস জমি দখল করে দোকানঘর নির্মাণের উদ্যোগ নেওয়ার অভিযোগে একটি নির্মাণাধীন কাঠামো অপসারণ করেছে উপজেলা প্রশাসন।জানা যায়, আতাউর রহমান ও তার ছেলে রিফাত পলাশবাড়ী হাটের পেরিফেরিভুক্ত খাস জায়গা হিসেবে পরিগণিত গলি ও চলাচলের জায়গা বিনা অনুমতিতে দখল করে দোকানঘর নির্মাণের জন্য কাঠামো তৈরি করছিলেন।

বিষয়টি তহশিলদারের মাধ্যমে জানতে পেরে অভিযুক্ত ব্যক্তিদের নির্মাণসামগ্রী দ্রুত সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণসামগ্রী অপসারণ না করায় উপজেলা ভূমি অফিসের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ধামইরহাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজের নেতৃত্বে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় নির্মিত ঘরটির কাঠামো তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়। পরে ওই জায়গায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হয়।

উল্লেখ্য, হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩-এর ১০ ধারা অনুযায়ী, উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া হাট ও বাজারের সম্পত্তি হিসেবে পরিগণিত খাস জমিতে কোনো অবৈধ স্থাপনা নির্মাণ বা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা যাবে না।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি সম্পত্তি রক্ষা এবং হাট-বাজারের স্বাভাবিক পরিবেশ ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁর ধামইরহাটে খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের উদ্যোগ, উচ্ছেদ করল প্রশাসন।

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x