ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রামুতে সিএনজির সিটের নিচে ৮ হাজার ইয়াবা

চালক আমিনুল হক গ্রেপ্তার, সিএনজি ও স্মার্টফোন

 জব্দকক্সবাজারের রামুতে মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশার ড্রাইভিং সিটের নিচ থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 এ সময় ইয়াবা পরিবহনের অভিযোগে আমিনুল হক (২৩) নামে সিএনজি চালককে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ির পানেরছড়া বাজার এলাকায় জমজম হোটেলের সামনে কক্সবাজার-টেকনাফ (লিংক রোড) সড়কের পূর্ব পাশে এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, কক্সবাজার ‘ক’ সার্কেলের একটি দল মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কক্সবাজার-থ-১১-৭৭৭৯ নম্বরের সিএনজি অটোরিকশাটিতে তল্লাশি চালায়। এ সময় অটোরিকশার ড্রাইভিং সিটের নিচে স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি বান্ডেল পাওয়া যায়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, প্রতিটি বান্ডেলে নীল রঙের ১০টি করে জিপারলক পলি প্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে ইয়াবা রাখা ছিল। চারটি বান্ডেলে মোট ৪০টি প্যাকেট থেকে ৮ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার আমিনুল হক উখিয়া উপজেলার মরিচ্যাপালং ইউনিয়নের পাগলির বিল গ্রামের বাসিন্দা। তিনি নুরুল হকের ছেলে।

অভিযানে উদ্ধার করা ইয়াবার পাশাপাশি একটি সিএনজি অটোরিকশা ও OPPO ব্র্যান্ডের একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কক্সবাজার ‘ক’ সার্কেলের উপপরিদর্শক মো. মোস্তফা সিকদার ইমন বাদী হয়ে আমিনুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রামু থানায় মামলা করেছেন।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, উদ্ধার হওয়া ইয়াবাগুলোর উৎস ও গন্তব্য এবং মাদক পরিবহনের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

রামুতে সিএনজির সিটের নিচে ৮ হাজার ইয়াবা

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x