ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কসবা ও ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৮০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৮০ লাখ ৭৮ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। সোমবার (২১ সেপ্টেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির টহলদল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, সোমবার কসবা উপজেলার কসবা ও মঈনপুর বিওপি (বর্ডার পর্যবেক্ষণ পোস্ট) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী বিওপির বিশেষ টহলদল স্ব-স্ব এলাকায় সীমান্ত জোরদার করে। পরবর্তীতে অভিযান চালিয়ে ভারতীয় ২৭০ পিস শাড়ি, ৩১৫ লিটার ফরমালিন, ৫৪ কেজি বাসমতি চাল, একটি গরু, ১০.৫ কেজি গাজা এবং চোরাচালাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের প্রত্যক্ষ দিকনির্দেশনায় সফলভাবে এই অভিযানগুলো পরিচালিত হয়।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, অবৈধ পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কসবা ও ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযান: ৮০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x