ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বদলগাছীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের অভিযোগ।

নওগাঁর বদলগাছীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। একই রাতে পুলিশের পৃথক অভিযানে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম সাজুকে আটক করা হয়েছে।

রোববার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুরোনো ব্রিজ এলাকায় ইমরান হোসেন (২১) ও আরিফ হোসেন (২৩) নামে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের বদলগাছী থানায় হস্তান্তর করেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।আটক ইমরান হোসেন উপজেলার হঠাৎপাড়া এলাকার এমার হোসেনের ছেলে এবং আরিফ হোসেন সদর ইউনিয়নের জিধিরপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে বদলগাছী থানার কাছাকাছি ছোট যমুনা নদীর নতুন ব্রিজ এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মশাল মিছিল করেন। পরে ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগান দিতে এবং পরিস্থিতি অস্থিতিশীল করার মতো কর্মকাণ্ডে অংশ নিতে দেখা যায়।

এ ঘটনায় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় রোববার রাতে পুরোনো ব্রিজ এলাকায় ইমরান হোসেন ও আরিফ হোসেনকে দেখতে পেয়ে তাদের আটক করা হয়। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত মথুরাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মুনসুর আলী বলেন, ইমরান ও আরিফ কয়েক মাস ধরে আওয়ামী লীগের পক্ষে মশাল মিছিলে অংশ নিয়ে আসছিলেন। গত শুক্রবারের মিছিলের ভিডিও তারা নিজেদের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন। ওই ভিডিওতে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগের পরিকল্পনার অভিযোগও রয়েছে। এসব কারণে তাদের আটক করে পুলিশের কাছে দেওয়া হয়েছে।

ছাত্রদলের নেতাকর্মীরা দাবি করেন, কোনো ব্যক্তিগত বিরোধের কারণে তাদের আটক করা হয়নি। তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাওয়ার জন্য আটক করা হয়েছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। তবে আটকের সময় মারধরের অভিযোগের বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি।এদিকে একই রাতে পুলিশের পৃথক অভিযানে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম সাজুকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা ইমরান হোসেন ও আরিফ হোসেন নামে দুইজনকে থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া পুলিশের বিশেষ অভিযানে মনিরুল ইসলাম সাজু নামের আরও একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটকদের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বদলগাছীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের অভিযোগ।

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x