২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষায় প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে যশোরের মণিরামপুর উপজেলা পরিষদের পুকুরে ও হরিহর নদে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। মৎস্যসম্পদ বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।পোনা মাছ অবমুক্তকালে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান শান্ত, খান সফিয়ার রহমান, সন্তোষ স্বর, খায়রুল ইসলাম এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা ফজলুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।এ সময় বক্তারা বলেন, জলাশয় ও নদ-নদীতে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত পোনা মাছ অবমুক্তকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত