আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটের আদিতমারী উপজেলার কয়েকটি ইউনিয়নের সাধারণ মানুষের মুখে মুখরিত হয়ে উঠেছে অসহায় নিম্নবর্তী এবং মধ্যবর্তী মানুষের মাঝে ৭ যোগ্য ব্যক্তির নামটি আবারও আলোচনায় মিলন কুমার বর্মনের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে এবারও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
এর আগে ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে ১১ হাজার ৩২৮ ভোট পেয়েছিলেন মিলন কুমার বর্মন। ওই নির্বাচনে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন।
আগামী নির্বাচনকে সামনে রেখে তাঁর নতুন করে মাঠে নামার ঘোষণায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে কথাবার্তা চলছে।
মিলন কুমার বর্মন জানান, আদিতমারীর মানুষের সঙ্গে থেকে কাজ করার লক্ষ্যেই তিনি আবারও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। নির্বাচনী তফসিল ও আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী সময়ে তাঁর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে আদিতমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই নির্বাচনে মিলন কুমার বর্মন ১১ হাজার ৩২৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন উপজেলার মানুষের আশা-কাংকা এবং মিলন কুমারের প্রত্যাশাটি পূরণের প্রতিশ্রুতিও দিয়েছেন। এবারে উপজেলা নির্বাচনের বিজয়ের প্রত্যাশায় উপজেলা সাধারণ মানুষের।
মতামত