ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

কুমিল্লায় ছেলের হাতে মা ও ৮ মাস বয়সি ভাতিজিকে কুপিয় হত্যার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে এলে বড় ভাবি রাবেয়া বেগমকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহত ভাবিকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) পাঠায়।নিহতরা হলেনÑ বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের মৃত ফরিদ মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৬২) এবং তার ৮ মাস বয়সি নাতনি। নাতনির নাম এখনো জানা যায়নি।

সোমবার সকাল সাড়ে ৮টায় দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণপাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান।

স্থানীয় বাসিন্দা শামীম আহসান বলেন, ‘সকালে চিৎকার শুনে ঘরে গিয়ে আমরা দেখি ঘরের মেঝেতে মা পেয়ারা বেগম ও খাটের ওপর ৮ মাস বয়সি নাতনির লাশ পড়ে আছে। এলাকাবাসী ঘাতক ঈমনকে ঘরে তালাবদ্ধ করে রাখে, পরে পুলিশ তাকে আটক করে। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এখন কিছুই বলতে পারছি না ।’

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, আমি নিজেও সেখানে যাচ্ছি। শুনেছি ছেলেটা দীর্ঘদিন ধরে অসুস্থ। তাকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে বলতে পারব।’

দেবিদ্বার ও ব্রাহ্মণপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন আমার দেশকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গেছে, আমিও যাচ্ছি। দুজন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x