ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নওগাঁয় বিভাগীয় কমিশনারের সঙ্গে জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠিত।

নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী-এর সঙ্গে নওগাঁ জেলার জেলা পর্যায়ের কর্মকর্তাদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় নওগাঁ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা নিশ্চিতকরণ, সরকারি উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন, আন্তঃদপ্তর সমন্বয় এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জেলা পর্যায়ের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় বিভাগীয় কমিশনারের কাছে তুলে ধরেন। বিভাগীয় কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জনকল্যাণে সরকারি কার্যক্রম আরও গতিশীল, সমন্বিত ও কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় জনসেবার মানোন্নয়ন, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনগণের নিরাপত্তা ও কল্যাণে পুলিশের কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করেন।

এ সময় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি সেবা জনগণের কাছে আরও সহজে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়।

সভায় উপস্থিত জেলা পর্যায়ের কর্মকর্তারা পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে নওগাঁ জেলার সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা এবং জনগণের প্রত্যাশিত সরকারি সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নওগাঁয় বিভাগীয় কমিশনারের সঙ্গে জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x