ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আগুনে সর্বস্ব হারিয়ে মানবিক সহায়তার আকুতি দুই পরিবারের এবং দোকানের মালিকের

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুমদুমিয়ায় বৈদ্যুতিক মিটার থেকে আগুন লেগে দুই সহোদর ভাইয়ের বসতঘর পুড়ে গেছে। 

এতে ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে কিয়ারী ঘাটের বিপরীতে আব্দুল্লাহ ও শহীদুল্লাহর বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা বসতঘরে ছড়িয়ে পড়ে।

 পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুনে দুই ভাইয়ের বসতঘর ও ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত শহীদুল্লাহ জানান, বসতঘর ও মালামালসহ তার প্রায় সাড়ে ৮ লাখ টাকা, নগদ ২ লাখ ৭ হাজার টাকা এবং প্রায় ৪ ভরি স্বর্ণালংকার পুড়ে গেছে। এছাড়া জমির দলিলপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রও আগুনে পুড়ে যায়।

অন্যদিকে তার ভাই আব্দুল্লাহর দাবি, বসতঘর ও মালামালসহ প্রায় ১৫ লাখ টাকা, নগদ সাড়ে ৫ লাখ টাকা এবং প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডে দুই পরিবারই সর্বস্ব হারিয়ে বর্তমানে অসহায় হয়ে পড়েছে। আগুনে বসতঘর, নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে তারা চরম সংকটে পড়েছেন।

এ অবস্থায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়াতে মানবিক সহযোগিতার জন্য বিভিন্ন মানবিক সংস্থা ও এনজিওগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তারা। একই সঙ্গে সরকারি-বেসরকারি সংস্থা, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের কাছ থেকেও সহযোগিতা কামনা করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

আগুনে সর্বস্ব হারিয়ে মানবিক সহায়তার আকুতি দুই পরিবারের এবং দোকানের মালিকের

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x