ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান।

বৃহস্পতিবার দুপুরে তিনি বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন শেড, ইয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন এবং বন্দরের সার্বিক কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।পরিদর্শনকালে চেয়ারম্যান বন্দরের চলমান কার্যক্রম ও উন্নয়ন অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, বন্দরের অবকাঠামোগত সীমাবদ্ধতা, পানি নিষ্কাশন ব্যবস্থা, হাসপাতালসহ বিভিন্ন প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বন্দরে হাসপাতাল,পানি নিষ্কাশন ব্যবস্থা ও অন্যান্য প্রয়োজনীয় সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হবে।

তিনি আরও বলেন, বন্দরের উন্নয়ন ও সেবার মান বাড়ানোর পাশাপাশি এখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বন্দরের কোনো কর্মকর্তা-কর্মচারী বা সংশ্লিষ্ট কেউ দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও তিনি জানান।

নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, বেনাপোল বন্দরে শতভাগ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হবে। পুরো বন্দরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এতে বন্দরের কার্যক্রম সার্বক্ষণিক নজরদারির মধ্যে থাকবে এবং কোনো ধরনের অনিয়ম হলে তা শনাক্ত করে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। বন্দরের হাসপাতাল, পানি নিস্কাশনের ব্যবস্থা ও অন্যান্য সমস্যা গুলো খুব দ্রুত সমাধান করা হবে তিনি জানান।

পরিদর্শনকালে চেয়ারম্যান বন্দরের বিভিন্ন শেড ও ইয়ার্ডে পণ্য ওঠানামা, সংরক্ষণ এবং আমদানি-রপ্তানি কার্যক্রমের বাস্তব চিত্র দেখেন। এ সময় বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে চলমান কার্যক্রম ও বিভিন্ন সমস্যার বিষয়ে বিস্তারিত তথ্য নেন। বন্দরের অবকাঠামো উন্নয়ন এবং ব্যবসায়িক কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

বেনাপোল স্থলবন্দর দেশের স্থলপথে ভারত-বাংলাদেশের বাণিজ্যের অন্যতম প্রধান প্রবেশদ্বার। প্রতিদিন বিপুল পরিমাণ আমদানি-রপ্তানি পণ্য এ বন্দর দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ ও বহির্গমন করে। ফলে বন্দরের অবকাঠামো, পণ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন, চিকিৎসা ও অন্যান্য নাগরিক সুবিধার উন্নয়ন ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরিদর্শনের সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বেনাপোল স্থলবন্দরের পরিচালক রুহুল আমিন, ঢাকা তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার হাসান আলী, প্রকল্প পরিচালক (ডিপিডি) সিদ্দিকুর রহমান, সহকারী পরিচালক (ট্রাফিক) আনিছুর রহমান, পার্থ ঘোষ, আব্দুল হান্নান, সঞ্জয় কুমার, বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান, সাধারণ সম্পাদক শহিদ আলীসহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে চেয়ারম্যান বন্দরের উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করা এবং ব্যবসায়ী, শ্রমিক ও বন্দর ব্যবহারকারীদের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x