পোরশা উপজেলার ৬নং মশিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রেজানুর রহমান রেজা
নওগাঁর পোরশা উপজেলার ৬নং মশিদপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে রয়েছেন মোঃ রেজানুর রহমান রেজা। ইউনিয়নের সর্বস্তরের মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে তিনি নিজের প্রার্থিতার কথা জানাচ্ছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রেজানুর রহমান রেজা বলেন, মশিদপুর ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। ইউনিয়নবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করবেন এবং নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার চেষ্টা করবেন।
এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মশিদপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রার্থীদের যোগাযোগও বাড়ছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা ও নির্বাচনী কার্যক্রম আরও স্পষ্ট হবে।
মতামত