ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাজশাহী জেলা প্রশাসক গোদাগাড়ী উপজেলা পরিদর্শন

রাজশাহী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী শহিদুল ইসলাম আজ গোদাগাড়ী উপজেলা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ, সরকারি সহায়তা বিতরণ এবং শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন।

গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী, প্রশিক্ষিত নারী ও অসহায় পরিবারের মাঝে ১০৯টি বাইসাইকেল, ৭২৬টি শিক্ষাবৃত্তি, ৭৩টি সেলাই মেশিন ও ২২টি গৃহের চাবি বিতরণ করেন। এছাড়া ১২০ জন শিক্ষার্থীর মাঝে গাছের চারা এবং দিয়ার মানিকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুল ব্যাগ ও জুতা বিতরণ করা হয়।

জেলা প্রশাসক পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সরকারি সহায়তার যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়া এবং প্রশিক্ষিত নারীদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।পরে তিনি গোদাগাড়ী সরকারি স্কুল অ্যান্ড কলেজ, গোদাগাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোদাগাড়ী পৌরসভা পরিদর্শন করেন। এরপর উপজেলা ভূমি অফিস ও একটি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সরকারি সেবার মানোন্নয়ন ও উন্নয়নমূলক কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

রাজশাহী জেলা প্রশাসক গোদাগাড়ী উপজেলা পরিদর্শন

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x