মনোহরগঞ্জ উপজেলা" উন্নয়ন ফোরামের" পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে বরণ
স্টাপ রিপোর্টার( মনোহরগঞ্জ) কুমিল্লাঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নবাগত নির্বাহী অফিসারকে ফুল দিয়ে বরণ করে নেন মনোহরগঞ্জ উপজেলা উন্নয়ন ফোরাম।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহসভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাষ্টার আবুল খায়ের, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাফি, সাংস্কৃতিক ও ক্রিড়া বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম ফিরোজ, প্রচার ও মিডিয়া সম্পাদক জাহাঙ্গীর আলম মিজি, শ্রমবিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য যে নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিপাত জাহানের সাথে উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ শেষে উন্নয়ন ফোরামের বিভিন্ন আদর্শ উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি উন্নয়ন ফোরামের বিষয়বস্তু শুনে নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানিয়ে সৌজন্যে সাক্ষাৎ শেষ করেন।
মতামত