ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মহাদেবপুরে পাইলস অপারেশনের পর রোগীর মৃত্যু,ক্লিনিক সিলগালা,ভুল রিপোর্ট ও চিকিৎসায় অবহেলার অভিযোগ তদন্ত কমিটি গঠন।

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁর মহাদেবপুরে পাইলসের অস্ত্রোপচারের পর নাছিমা খাতুন (৪২) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় ‘আল মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল’ সিলগালা করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম অভিযান চালিয়ে ক্লিনিকটির কার্যক্রম বন্ধ করে দেন এবং প্রতিষ্ঠানটি সিলগালা করেন।

মৃত নাছিমা খাতুন মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকগৌড়া গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।

নিহতের স্বজনদের অভিযোগ, গত ১২ সেপ্টেম্বর নাছিমাকে ক্লিনিকটিতে ভর্তি করার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এসব পরীক্ষার দুটি রিপোর্টে রক্তের বিভিন্ন উপাদানের পরিমাণে বড় ধরনের পার্থক্য পাওয়া যায়।

স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, একটি রিপোর্টে নাছিমার হিমোগ্লোবিনের মাত্রা ছিল ৭ দশমিক ৪ গ্রাম/ডেসিলিটার, অপর রিপোর্টে ৭ দশমিক ৫ গ্রাম/ডেসিলিটার। একইভাবে একটি রিপোর্টে WBC ছিল ১২ হাজার ২০০, অপরটিতে ২৬ হাজার ২০০। প্লেটলেটের ক্ষেত্রেও একটি রিপোর্টে ৩ লাখ ৮৪ হাজার এবং অন্য রিপোর্টে ৬ লাখ ৫ হাজার দেখানো হয়।

স্বজনদের দাবি, রক্তস্বল্পতার বিষয়টি থাকা সত্ত্বেও প্রায় ১২ হাজার টাকা চুক্তিতে নাছিমার অস্ত্রোপচার করা হয়।তাদের অভিযোগ, ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. ইমরান আলী অ্যানেস্থেশিয়া দেন এবং ডা. দেওয়ান মো. আব্দুস সবুর অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের সময় নাছিমাকে ‘বি’ পজিটিভ রক্ত দেওয়া হয় বলেও জানান তারা।

পরদিন ১৩ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে নাছিমার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয় বলে স্বজনরা জানান। তাদের অভিযোগ, ওই সময় ক্লিনিকে অন-কল কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। প্রায় এক ঘণ্টা পর সকাল ৯টার দিকে সার্জন ডা. দেওয়ান মো. আব্দুস সবুর ক্লিনিকে এসে রোগীকে অন্যত্র রেফার করেন। তবে এর আগেই নাছিমার মৃত্যু হয় বলে স্বজনদের দাবি।ঘটনার পর বিষয়টি নিয়ে ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে রোগীর পরিবারের একটি লিখিত মীমাংসা হয়েছে বলেও জানা গেছে। তবে চিকিৎসায় কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ হবে।

এদিকে ক্লিনিকের পরিচালক মো. আমিনুর রহমান মন্ডল ও সার্জন ডা. দেওয়ান মো. আব্দুস সবুর পরস্পরের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

সার্জন ডা. সবুরের দাবি, রোগীর রিপোর্ট দেখেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং অস্ত্রোপচারের সময় রোগীকে রক্তও দেওয়া হয়। অন্যদিকে ক্লিনিকের পরিচালক মো. আমিনুর রহমান মন্ডল দাবি করেন, সরকারি হাসপাতালের চিকিৎসক দিয়েই রোগীর চিকিৎসা ও অস্ত্রোপচার করানো হয়েছে। এ কারণে চিকিৎসকের দায় রয়েছে বলে তিনি মনে করেন।

নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম জানান, ক্লিনিকটির বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল এবং এক পর্যায়ে প্রতিষ্ঠানটি বন্ধ করা হয়েছিল। এবার রোগী মৃত্যুর ঘটনায় পুনরায় ক্লিনিকটি সিলগালা করা হয়েছে।

তিনি আরও জানান, গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ ও কারও দায়িত্বে অবহেলা ছিল কি না, তা নির্ধারণ করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মহাদেবপুরে পাইলস অপারেশনের পর রোগীর মৃত্যু,ক্লিনিক সিলগালা,ভুল রিপোর্ট ও চিকিৎসায় অবহেলার অভিযোগ তদন্ত কমিটি গঠন।

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x