রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে কনফারেন্সে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা।
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি।
রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা কনফারেন্স হলরুমে আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ সভা ও রেঞ্জ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় অপরাধ দমন, মামলা তদন্ত, আসামি গ্রেফতার, সাজাপ্রাপ্ত আসামির ওয়ারেন্ট তামিল এবং মাদকদ্রব্য উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নওগাঁ জেলার পাঁচজন পুলিশ কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ। এ সময় নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামসহ রাজশাহী রেঞ্জের আট জেলার পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং অতিরিক্ত ডিআইজিগণ উপস্থিত ছিলেন।
সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—
১. জনাব মোঃ মিন্টু রহমান
অফিসার ইনচার্জ, ধামইরহাট থানা, নওগাঁ।
হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, তিনজন আসামি গ্রেফতার এবং তিনজন আসামির ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের স্বীকৃতিস্বরূপ তিনি সম্মাননা স্মারক লাভ করেন।
২. জনাব মোঃ খোরশেদ আলম
অফিসার ইনচার্জ, মান্দা থানা, নওগাঁ।
পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সম্মাননা স্মারক লাভ করেন এবং রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত/পুরস্কৃত হন।
৩. এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান
জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ।
দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, দুইজন আসামি গ্রেফতার, দুইজন আসামির ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ এবং দস্যুতার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধারের স্বীকৃতিস্বরূপ তিনি সম্মাননা স্মারক লাভ করেন।
৪. এসআই (নিরস্ত্র) মশিউর রহমান
জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ।
মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধারের স্বীকৃতিস্বরূপ তিনি সম্মাননা স্মারক লাভ করেন।
৫. এএসআই (নিরস্ত্র) মোঃ তৌহিদুল ইসলাম। পোরশা থানা, নওগাঁ।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির ওয়ারেন্টসহ মোট ১৬টি ওয়ারেন্ট তামিলের স্বীকৃতিস্বরূপ তিনি সম্মাননা স্মারক লাভ করেন।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
রেঞ্জ কনফারেন্সে সম্মানিত ডিআইজি, অতিরিক্ত ডিআইজিগণ, জেলা পুলিশ সুপারগণসহ নওগাঁ জেলার পুলিশ সুপার পুরস্কারপ্রাপ্ত সকল কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
মতামত