ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে এপিবিএনের অভিযানে পুলিশ অ্যাসাল্ট মামলার পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পুলিশ অ্যাসাল্ট মামলার এজাহারনামীয় এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএনের লেদা ক্যাম্পের সদস্যরা।

 পরে গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক দেড়টার দিকে টেকনাফ উপজেলার লেদা এপিবিএন ক্যাম্পের বি-ব্লক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন মোঃ ইউনুছ (২০)। 

তিনি লেদা ক্যাম্পের বি-ব্লকের ৯৫ নম্বর শেডের বাসিন্দা। তার পিতার নাম নাজির হোসেন এবং মাতার নাম আসমা খাতুন।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অ্যাসাল্ট মামলার এজাহারনামীয় এক পলাতক আসামি নিজ শেডে অবস্থান করছে বলে জানতে পারে লেদা এপিবিএন ক্যাম্প।

 বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর ক্যাম্প কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মোঃ এম এ ফয়সালের নির্দেশে এসআই (নিঃ) শহীদ আলমের নেতৃত্বে রাত্রিকালীন মোবাইল ডিউটির সদস্যরা বি-ব্লক এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে নিজ শেড থেকে মোঃ ইউনুছকে আটক করা হয়। পরে ক্যাম্পে এনে তার পরিচয় ও মামলার তথ্য যাচাই-বাছাই করা হয়।

এপিবিএন জানায়, গ্রেপ্তারকৃত মোঃ ইউনুছ টেকনাফ মডেল থানার মামলা নং-৬৩, তারিখ ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দের এজাহারনামীয় ১০ নম্বর পলাতক আসামি।

 মামলাটিতে দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ৩৩২, ৩৩৩, ১৮৬, ৩৫৩ ও ৫০৬ ধারাসহ সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

টেকনাফে এপিবিএনের অভিযানে পুলিশ অ্যাসাল্ট মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x