নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১৫ বছরের কিশোর মাহমুদ হাসান সৌরভ নিখোঁজ।
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজার এলাকা থেকে মোঃ মাহমুদ হাসান সৌরভ (১৫) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে প্রসাদপুর বাজার থেকে নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন। এখন পর্যন্ত তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের মাঝে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ কিশোরের নাম মোঃ মাহমুদ হাসান সৌরভ। তার বয়স ১৫ বছর। গায়ের রং ফর্সা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল গেঞ্জি ও প্যান্ট এবং হাতে ছিল হাতঘড়ি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি তাকে কোথাও দেখে থাকেন কিংবা তার কোনো সন্ধান পেয়ে থাকেন, তাহলে দ্রুত নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ:
০১৭৩৭৬৮৩৭১৫
০১৭৬৬৭০৭৩০২
নিখোঁজ কিশোরকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তিটি শেয়ার করে দ্রুত তার সন্ধান পেতে সহায়তা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
মতামত