ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

লালমনিরহাটে সরকারি কাজে বাঁধা, বিএনপির চার নেতাসহ গ্রেফতার ৬ জন।

মোঃ আনিছুল ইসলাম রাজিব, লালমনিরহাট জেলা প্রতিনিধি।

লালমনিরহাটের পাটগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সরকারি দায়িত্ব পালনে বাধা, বিজিবি ক্যাম্পে প্রবেশ করে সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে স্থানীয় বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ চার নেতা এবং নীলফামারীর ডিমলা উপজেলার দুই বাসিন্দা রয়েছেন।বুধবার গ্রেপ্তার ছয়জনকে আদালতে হাজির করা হলে আদালত তাদের লালমনিরহাট জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (৫০), ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী (৫০), একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈম (২৮) এবং জ্যেষ্ঠ সহসভাপতি মতি রহমান (৪০)। এছাড়া নীলফামারীর ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের বাসিন্দা শাহাদাত হোসেন (৪০) ও দুলাল মিয়া (৪৮) রয়েছেন।মামলার এজাহার ও বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর বাউরা ডাঙাটারী ক্যাম্পের একটি টহল দল বাউরা বাজার এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিল। এ সময় দুটি অটোভ্যানে করে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনে ব্যবহৃত বলে দাবি করা ড্রেজার মেশিন, পাইপ ও ড্রাম পরিবহন করা হচ্ছিল।বিজিবির টহল দল ওই সরঞ্জামগুলো আটক করে কুচলিবাড়ী বিজিবি ক্যাম্পে নিয়ে যায় বলে সূত্র জানিয়েছে।

জব্দের খবর পাওয়ার পর রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন ব্যক্তি জব্দকৃত মালামালের মালিকানা দাবি করে মোটরসাইকেলযোগে কুচলিবাড়ী বিজিবি ক্যাম্পে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা ক্যাম্পে জোরপূর্বক প্রবেশ করে বিজিবি সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন এবং সদস্যদের ভয়ভীতি ও হুমকি দেন।বিজিবির দাবি, সরকারি স্থাপনা ও দায়িত্বে থাকা টহল দলের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। পরে সংশ্লিষ্ট ঘটনায় আরও দুজনকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়।অভিযানের সময় একটি ছয় সিলিন্ডারের ডিজেলচালিত ড্রেজার মেশিন, চারটি খালি তেলের ড্রাম, ১০টি মোটা পাইপ, রিং পাইপ, দুটি অটোভ্যান, একটি মোটরসাইকেল এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়। বিজিবির হিসাবে জব্দকৃত মালামালের সিজারমূল্য প্রায় ১৪ লাখ ৫৬ হাজার টাকা।

এ ঘটনায় বাউরা ডাঙাটারী বিজিবি ক্যাম্পের হাবিলদার উত্তম চন্দ্র দাস বাদী হয়ে বুধবার সকালে পাটগ্রাম থানায় মামলা করেন। মামলায় সরকারি কাজে বাধা, স্বেচ্ছায় আঘাত এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।পরবর্তীতে আটক ব্যক্তিদের পাটগ্রাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির টহল দলের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার তাদের লালমনিরহাট আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে মামলায় উল্লিখিত অভিযোগের বিষয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বা তাদের আইনজীবীদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

লালমনিরহাটে সরকারি কাজে বাঁধা, বিএনপির চার নেতাসহ গ্রেফতার ৬ জন।

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x