পোরশায় মাদকবিরোধী অভিযান৫১০ লিটার চোলাই মদ ও তৈরির উপকরণ ধ্বংস, গ্রেপ্তার ১
মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।
নওগাঁর পোরশায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। অভিযানে সনতেশ রায় (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অপর অভিযুক্ত নিতাই হরিজন (৩৫) পালিয়ে যায়।
নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় পোরশা থানাধীন তেঁতুলিয়া ইউনিয়নের মাক্তাপুর ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত সনতেশ রায় (৩৫) ও নিতাই হরিজনের (৩৫) নিজ নিজ বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।তল্লাশির একপর্যায়ে ছোট-বড় চারটি প্লাস্টিকের জারকিনে সর্বমোট ৫০০ (পাঁচশত) লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) এবং ১০ (দশ) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধার করা মাদকদ্রব্য ও মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়।
অভিযানে সনতেশ রায় (৩৫), পিতা-মুকুল রায়, সাং-মাক্তাপুর আদিবাসী পাড়া, থানা-পোরশা, জেলা-নওগাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি নিতাই হরিজন (৩৫), পিতা-রাম হরিজন, একই এলাকার বাসিন্দা, বর্তমানে পলাতক রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার আসামি সনতেশ রায় ও পলাতক আসামি নিতাই হরিজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনসাধারণের সহযোগিতাও কামনা করা হয়েছে।
মতামত