ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর পৃথক ০৩টি বিশেষ অভিযানে দিনাজপুর জেলার বিরল সীমান্তে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাবলেট এবং ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল ও হরিপুর সীমান্তে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।

মোঃ সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধিঃ 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ০০১০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ধর্মজান বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩১৯/৬-এস হতে আনুমানিক ৪৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছিটসুন্দরা নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ১৪৪ বোতল যৌন উত্তেজক সিরাপ ও ১৬০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এছাড়া গত ০৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ২১২০ ঘটিকায় গোবিন্দপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪৫/১-আর হতে আনুমানিক ১১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভূটডাঙ্গী নদীরঘাট নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ১৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৭ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং গত ০৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ২৩০০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পার্বতীপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪৫/১-আর হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভূটডাঙ্গী নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্য এর সর্বমোট সিজার মূল্য ঊনআশি হাজার টাকা।উদ্ধারকৃত মাদকদ্রব্য এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর পৃথক ০৩টি বিশেষ অভিযানে দিনাজপুর জেলার বিরল সীমান্তে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাবলেট এবং ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল ও হরিপুর সীমান্তে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x