ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাণীনগরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মুদি দোকানদার আটক।

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁর রাণীনগরে স্কুল থেকে খাবার কিনতে গিয়ে ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী যৌন নিপীড়নের চেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পারইল বাজারের হাটখোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মোজাম্মেল হক মজা (৭০) নামে এক মুদি দোকানদারকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

আটক মোজাম্মেল হক মজা পারইল হাটখোলাপাড়া গ্রামের মৃত আব্দুল প্রামাণিকের ছেলে।

ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ৯ বছর বয়সী ওই শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সোমবার সকালে প্রতিদিনের মতো সে বিদ্যালয়ে যায়। সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে স্কুলের পাশে মোজাম্মেল হক মজার দোকানে খাবার কিনতে যায় সে।

অভিযোগ করা হয়েছে, এ সময় দোকানদার শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন।

এদিকে, ঘটনার পর স্থানীয়ভাবে অভিযুক্ত ব্যক্তি জামায়াতে ইসলামীর কর্মী বা সমর্থক—এমন দাবিও ওঠে। তবে এ বিষয়ে রাণীনগর উপজেলা জামায়াতের আমির আনজিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, মোজাম্মেল হক মজা জামায়াতের কোনো কর্মী বা সমর্থক নন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে মোজাম্মেল হক মজাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় ধর্ষণচেষ্টা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শিশুটির পরিচয় গোপন রাখা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্তাধীন এবং আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

রাণীনগরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মুদি দোকানদার আটক।

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x