ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

শীলখালী চেকপোস্টে বিজিবির তল্লাশিতে উদ্ধার

উখিয়ায় ৭২ ক্যান বিয়ারসহ যাত্রী আটক

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় বিজিবির তল্লাশিতে ৭২ ক্যান বিয়ারসহ মো. দেলোয়ার হোছন (৩৫) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী মিনি বাস উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান।

তল্লাশির একপর্যায়ে এক যাত্রীর কাছে থাকা ব্যাগের ভেতর থেকে ৭২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। পরে ওই যাত্রীকে আটক করা হয়। আটক দেলোয়ার হোছন টেকনাফের ছোট হাবির পাড়া এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, কক্সবাজার থেকে বিয়ারগুলো ক্রয় করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন। পরে বাসটির আরও বিস্তারিত তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধেও বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

উখিয়ায় ৭২ ক্যান বিয়ারসহ যাত্রী আটক

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
উখিয়ায় ৭২ ক্যান বিয়ারসহ যাত্রী আটক
0:00 0:00
1.0x