ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ভাত চাই, কাপড় চাই, বাঁচার মতো বাঁচতে চাই’ ‎টঙ্গীতে মাজার বস্তিবাসীর মিছিল

‎বিপ্লব চৌধুরী গাজীপুর প্রতিনিধিঃ ‎গাজীপুরের টঙ্গীতে বসতি উচ্ছেদ বন্ধ ও বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার দাবিতে বিশাল মিছিল করেছেন মাজার বস্তির বাসিন্দারা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বস্তির নারী-পুরুষসহ বিপুলসংখ্যক মানুষ এ মিছিলে অংশ নেন।

‎মিছিল থেকে বস্তিবাসীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে—“ভাত চাই, কাপড় চাই, বাঁচার মতো বাঁচতে চাই” এবং “বস্তি ভাঙা যাবে না”—স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

‎মিছিলটি মাজার বস্তি এলাকা থেকে শুরু হয়ে টঙ্গী স্টেশন রোড প্রদক্ষিণ করে টঙ্গী বাজারের সামনে দিয়ে পুনরায় মাজার এলাকায় এসে শেষ হয়।

‎মিছিলকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা এই এলাকায় বসবাস করে আসছেন। তাদের জীবন-জীবিকা ও আবাসন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বস্তি উচ্ছেদ করা হলে পরিবার-পরিজন নিয়ে তারা কোথায় যাবেন—এ নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন তারা।‎বস্তিবাসীরা বলেন, উচ্ছেদ নয়, পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত না করে কোনোভাবেই তাদের বসতি ভেঙে দেওয়া যাবে না। তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানবিক দৃষ্টিতে বিষয়টি বিবেচনার দাবি জানান।

‎মিছিলকে কেন্দ্র করে টঙ্গী স্টেশন রোড ও আশপাশের এলাকায় কিছু সময়ের জন্য মানুষের ভিড় সৃষ্টি হয়। পরে মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ভাত চাই, কাপড় চাই, বাঁচার মতো বাঁচতে চাই’ ‎টঙ্গীতে মাজার বস্তিবাসীর মিছিল

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x