ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মিয়ানমার থেকে পাচারের সময় সীমান্তে ফেলে গেল ২ লাখ ইয়াবা, উদ্ধার করল ৬৪ বিজিবি

কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমার থেকে পাচার করে আনা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

 বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুই চোরাকারবারি দুইটি পোটলা ফেলে গ্রামের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে প্রায় ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর ২০২৬) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ খারাংখালী বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে টহল দল সীমান্তবর্তী বিএসপি পোস্ট নামক এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে মিয়ানমারের দিক থেকে দুইজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।

এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা হাতে থাকা দুইটি পোটলা ফেলে দ্রুত দৌড়ে গ্রামের দিকে পালিয়ে যায়।

পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে পোটলা দুইটির ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট উদ্ধার করে। এসব প্যাকেট তল্লাশি করে আনুমানিক ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

ঘটনাস্থলে পরবর্তীতে বিস্তারিত তল্লাশি অভিযান পরিচালনা করা হলেও আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, ইয়াবা পাচারের সঙ্গে জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্ব পালন করছে না, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম 

প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মিয়ানমার থেকে পাচারের সময় সীমান্তে ফেলে গেল ২ লাখ ইয়াবা, উদ্ধার করল ৬৪ বিজিবি

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x