ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বাবরের উপস্থিতিতে মদনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মোঃ রাসেল আহমেদ, মদন (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে মদন উপজেলা পাবলিক হল প্রাঙ্গণে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে সেখান থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পাবলিক হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমদ সেকুল। সভায় প্রধান অতিথির বক্তব্যে লুৎফুজ্জামান বাবর বলেন, দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যাবে।

তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বিএনপির আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু তাহের আজাদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বাবরের উপস্থিতিতে মদনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x