ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আদিতমারী সীমান্তে পরিত্যক্ত অবস্থায় পিস্তল-গুলির সন্ধান, জড়িতদের খুঁজছে বিজিবি।

মোঃ আনিছুল ইসলাম রাজিব, লালমনিরহাট প্রতিনিধি।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি সীমান্তরক্ষী বাহিনী।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, রোববার (৩০ আগস্ট) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দিঘলটারী বিওপির দায়িত্বপূর্ণ ডিগ্রির চর সীমান্ত এলাকায় অভিযানটি পরিচালিত হয়।গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তপথে অবৈধভাবে অস্ত্র পাচারের সম্ভাব্য তথ্য পেয়ে ১৫ বিজিবির একটি বিশেষ টহল দল সেখানে অভিযান চালায়।দলটির নেতৃত্বে ছিলেন ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

অভিযানের একপর্যায়ে সীমান্ত এলাকার একটি স্থানে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি পাওয়া যায়। তবে অস্ত্রগুলো সেখানে কে বা কারা রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আদিতমারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে অনুসন্ধান অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের শনাক্ত করা সম্ভব হলে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্তের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি নিয়মিতভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। অবৈধ অস্ত্রের প্রবেশ ও চোরাচালান ঠেকাতে সীমান্তে নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।তিনি আরও জানান, সীমান্তের ঝুঁকিপূর্ণ ও সন্দেহজনক এলাকাগুলোতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও বাড়ানো হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

আদিতমারী সীমান্তে পরিত্যক্ত অবস্থায় পিস্তল-গুলির সন্ধান, জড়িতদের খুঁজছে বিজিবি।

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x