ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চট্টগ্রাম মা ও শিশু হাসফাতালে নারী কর্মীকে যৌন হয়রানির অভিযোগে ১ জনকে বরখাস্ত

নূর মোস্তফা আলী হাসান সন্দ্বীপঃ

চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ইসিজি সহকারী টেকনিশিয়ান হিসেবে কাজ করেন ফাতেমা বেগম। দায়িত্ব পালনকালে এ হাসপাতালের কর্মচারী সাইফুল ইসিজি রুমে এসে মোবাইল ফোনে তার ছবি ও ভিডিও ধারণ করতেন। ফাতেমা দায়িত্বের প্রয়োজনে বাইরে গেলে সাইফুল ইসিজি কক্ষে গিয়ে ভিডিও ধারণের পাশাপাশি তিনি কোথায় গেছেন, তা অন্য সহকর্মীদের কাছে জানতে চাইতেন।

ফাতেমার অভিযোগ, ইসিজি কক্ষে রোগীর চাপ বেশি থাকলে সাইফুল রোগীদের সামনে তার বি’রু’দ্ধে বিভিন্ন মন্তব্য করতেন এবং কর্তৃপক্ষের কাছে তার বি’রু’দ্ধে অভিযোগ  করার জন্য উস্কাতেন। একপর্যায়ে এমন পরিস্থিতি তৈরি হয় যে, এক রোগী ফাতেমাকে মারতে এগিয়ে আসেন। পরে তিনি হাসপাতালের পরিচালককে ফোন করলে একজন সুপারভাইজার এসে তাকে সহযোগিতা করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে!

শুধু তাই নয়, সাইফুল বিভিন্ন সময়ে তাকে ইসিজি কক্ষ থেকে বের করে দেওয়া, ইসিজি সহকারী টেকনিশিয়ানের দায়িত্ব কেড়ে নেওয়া এবং সাদা অ্যাপ্রোন খুলে নেওয়ার কথা বলে ভয় দেখিয়েছেন। তিনি বাসার ঠিকানা জানতে চেয়ে ব্যক্তিগতভাবে কথা বলতে চেয়েছেন এবং অ/নৈতিক প্রস্তাব দিয়েছেন বলেও অভিযোগ করেন ফাতেমা।  ওই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর সাইফুল তার পিছু নিয়ে বাসার সামনেও গিয়েছিলেন। এতে নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেন।

গত ২৭ আগস্ট হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়ে তিনি সাইফুলের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত, নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেন। অভিযোগের পর হাসপাতালের কার্যনির্বাহী কমিটি তাকে সাময়িক বরখাস্ত এবং ঘটনা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নিলেও প্রতিবেদন লেখা পর্যন্ত সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম মা ও শিশু হাসফাতালে নারী কর্মীকে যৌন হয়রানির অভিযোগে ১ জনকে বরখাস্ত

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x