ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত​

=========================

মোঃ সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।

নজরুল বর্ষ উপলক্ষে দিনাজপুর জেলার বিরল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

৩১ আগস্ট ২০২৬ সোমবার উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এই উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।​ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিরল উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম। বিশেষ অতিথি উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, বিরল থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান সরকার, উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।​ উদ্বোধনী অনুষ্ঠানে বিরল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সুধীজন এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।​ প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, সাম্যবাদ ও সাহিত্যকর্ম তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটানোর পাশাপাশি দেশপ্রেম ও নিজস্ব সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করবে।​উদ্বোধনী পর্ব শেষে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, নজরুল গীতি ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্ট অনুষ্ঠিত হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত​

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x