ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নেত্রকোনায় ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

দুর্গাপুর  ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ হৃদয় (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকার শিমুলতলী নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। হৃদয় দুর্গাপুর শহরের মার্কাসমোড় এলাকার আবুল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর থানার ঝানজাইল রাত্রিকালীন চেকপোস্টের দায়িত্ব শেষে থানায় ফিরছিলেন উপপরিদর্শক (এসআই) মো. মহিবুর রহমানসহ একদল পুলিশ। পথে শিমুলতলী এলাকায় একটি অটোরিকশায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখেন তারা।

পুলিশের উপস্থিতি টের পেয়ে হৃদয় অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা তাকে আটক করেন। এরপর স্থানীয়দের উপস্থিতিতে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।পুলিশ জানায়, প্রতি বোতল ফেনসিডিলের আনুমানিক মূল্য ৪ হাজার টাকা। সে হিসাবে উদ্ধার করা মাদকের মোট বাজারমূল্য প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকা।

নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নেত্রকোনায় ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x