ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বেনাপোল এক দিনে কুকুরের কামড়ে আহত ২০

বেনাপোল এক দিনে কুকুরের কামড়ে আহত ২০

বেনাপোল এক দিনে কুকুরের কামড়ে আহত ২০

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: - যশোরে শার্শা উপজেলায়  বেনাপোলে এক দিনে প্রায় ২০ ব্যক্তি কুকুরের কামড়ে আহত হয়েছেন।

শুক্রবার ২৮আগস্ট  সকালে বেনাপোল পৌরসভার  আমড়াখালী ও কাগমারী গ্রামে।

কুকুরের কামড়ে আহতরা হলেন আমড়াখালী গ্রামের সেলিম রেজার ছেলে সোহান হোসেন (২৯), আকবার আলীর ছেলে সিরাজুল ইসলাম(৪৫), মোরশেদ আলী (৫০), মহিউদ্দিন (৫৫), আবুল খায়েরের ছেলে কবির হোসেন(৩৫),আমির হোসেনের স্ত্রী আছিয়া খাতুন(৩৫), সিরাজের স্ত্রী বাছিরেুন নেছা(৪৫), কাগমারী গ্রামের আরোয়া হোসেনের স্ত্রী আনোয়ারা খাতুন(৪৫) প্রমুখ।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে একদল কুকুর সংঘবদ্ধভাবে আমড়াখালীর রেললাইন পার হয়ে গ্রামে ঢুকে আচমকা মানুষকে কামড়াতে থাকে। দলটি সামনে যাকে পেয়েছে তার ওপর চালিয়েছে আক্রমণ। এক ঘন্টার ব্যবধানে কুকুরগুলো প্রায় ২০জনকে কামড়িয়ে জখম করেছে। গুরুতর জখম ৮জনকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আমড়াখালী গ্রামের  আতিয়ার রহমান  জানান, শুক্রবার সকালে আমড়াখালী ও কাগমারী গ্রামে একটি সংঘবদ্ধ কুকুরদল প্রায় ২০জনকে কামড়িয়ে জখম করেছে। কুকুরের ভয়ে সাধারণ মানুষ আতংকিত হয়ে পড়েছে। ভয়ে অনেকে বাড়ি থেকে বের হচ্ছে না। অনেকে কুকুরের ভয়ে তাদের শিশুদের স্কুলে পাঠাতে পারছেন না।

তিনি বলেন, ভুক্তভোগী ও গ্রামবাসী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে শার্শা উপজেলা প্রশাসন ও বেনাপোল পৌর প্রশাসকের দৃষ্টি কামনা করেছেন।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার তপু কুমার সাহা জানান, কুকুরের কামড় খুবই বিপদজনক, মানুষ গরু, মহিষ, ভেড়া বা ছাগলকে কুকুরে কামড়ালে জলাতংক রোগ হবে। যার পরিনাম মৃত্যু।

তিনি  বলেন, বাড়ির পোষা কুকুরকে নিয়ম মাফিক জলাতংক ভ্যাকসিন দিতে হবে। তিনি বলেন, বাড়িতে পোষা ভ্যকসিন দেওয়া কুকুরে কামড়ালে কোন ক্ষতি বা ভয় নেই। তিনি আরো বলেন, এখন কুকুরের প্রজনন সময়। এ জন্যে অবাঞ্চিত কুকুরে কামড়ালে তাকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তৌফিক পারভেজ বলেন, শুক্রবার  কুকুরের কামড়ে জখম হয়ে অনেকে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি বলেন, সবাইকে প্রাথমিক চিকিৎসা ও সরকারি ভ্যাকসিন দেওয়া হয়েছে। , এখন কুকুরের প্রজনন সময়। যে কারণে অনেক কুকুর পাগলা হয়ে যেতে পারে। পাগলা কুকুর খুবই ভয়ংকর হয়। এ জন্যে সাবধানতা অবলম্বন করতে হবে। কুকুরে কামড়ালে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। সাথে সাথে কমপক্ষে ১৫ মিনিট ধরে অতিরিক্ত খার জাতীয় কাপড় কাঁচা সাবার দিয়ে ক্ষতস্থানে ধুতে হবে। তাহলে অনেকখানি বিষ নষ্ট হবে। অন্যথায় জলাতংক রোগ হতে পারে।

এ জন্যে কুকুরে কামড়ালে দেরি না করে দ্রুত  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভ্যাকসিনের ডোজ সম্পন্ন করতে পরামর্শ দিয়েছেন তিনি। কুকুরে কামড়ের সরকারি ভ্যাকসিনের কোন ঘাটতি নেই।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বেনাপোল এক দিনে কুকুরের কামড়ে আহত ২০

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
বেনাপোল এক দিনে কুকুরের কামড়ে আহত ২০
0:00 0:00
1.0x