ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বরুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জসনে জুলুস

মোঃ ইকরামুল হক, বরুড়া, কুমিল্লা --পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে বরুড়া পৌর শহরের ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে আশেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জজবা ও ঈমানি চেতনায় অনুষ্ঠিত হয়েছে জসনে জুলুস।

আজ বৃহস্পতিবার, ২৬ আগস্ট, সকাল ১১টায় যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমনের আনন্দে বরুড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড থেকে বিভিন্ন ছোট-বড় মাদ্রাসার হাজার হাজার মুসল্লি খণ্ড খণ্ড মিছিল নিয়ে বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মাঠে সমবেত হন।

এ সময় কালেমা তাইয়্যেবা লেখা পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নবীর শানে নারায়ে তাকবির—আল্লাহু আকবার এবং নারায়ে রিসালাত—ইয়া রাসুলাল্লাহ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

পরে বর্ণাঢ্য জসনে জুলুসটি বরুড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।

জসনে জুলুস শেষে বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী ক্বারী আবদুল গফুরের সন্তান এবং বরুড়া উপজেলা ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুল হান্নান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম।

বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার দাতা সাংবাদিক মোঃ ইলিয়াস আহমদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ আলী আকবর ফারুকী, উপাধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ মিজানুর রহমান জাফরী, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইউনুস ওয়াজেদী, রাজামারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মফিজুর রহমান হোসাইনী, চৌওয়ারা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সফিকুল আমিন পাটোয়ারী, কাঁঠালিয়া দরবার শরীফের পীর মোহাম্মদ জাকির হোসেন, খোশবাস ক্বাদেরীয়া দরবার শরীফের পীর মাওলানা মুফতি মোহাম্মদ শামসুল আরেফিন, ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক আবদুর রউফ, বিশিষ্ট ব্যবসায়ী সুমন আহমেদ, আগানগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ সামছুল হক, মাওলানা মুহাম্মদ মাসউদ আলম পাটোয়ারী, মাওলানা আবদুল হান্নান, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন এবং মাওলানা মুহাম্মদ জিয়া উদ্দিন ভূঁইয়াসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সোনারচর দরবার শরীফের পীর মাওলানা মুহাম্মদ ওমর ফারুক আল-ক্বাদেরী।

ঈদে মিলাদুন্নবীর এই বর্ণাঢ্য আয়োজনকে ঘিরে বরুড়ায় সৃষ্টি হয় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বরুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জসনে জুলুস

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x